বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে : শিবগঞ্জে মতবিনিময়কালে শিমুল এমপি

রায়হান আলী,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষার সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত বিনোদপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় তিনি দেশের অসহায় হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ভাতাসহ মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সুফলের কথা তুলে ধরেন।
শিমুল এমপি আরও বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা শেখ হাসিনা, দেশের দরিদ্র মানুষদের জন্য এইসব ভাতা দিচ্ছেন, ভিজিএফ ভিজিডি কার্ডের মাধ্যমে খাদ্য দিচ্ছেন, ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে লালন করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসছে নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তা না হলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামিম রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দীন সহ অন্যরা।
এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা