বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় তিনি বলেন, মানসম্মত শিক্ষা সবার মাঝে নিশ্চিতকরণ এবং প্রতিটি শিক্ষককে একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শেষে ১৫ জন শিক্ষার্থীদের খেলাধূলার জন্য ফুটবল, স্কুল ব্যাগ, পানির পট, টিফিন বক্স ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা