বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 স্টাফ রিপোর্টার সোহরাব আহমেদঃ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা পুলিশের উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করা হয়। পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমদ শিমুল, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন,স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এরফান চৌধুরী,সাচিব এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোঃ গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ প্রমুখ। “পুলিশ জনতা ঐক্য করি” স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ প্রশাসন এ দিবসটি পালন করেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা