বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে অধ্যায়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে শিবগঞ্জ শিক্ষা কল্যাণ তহবিল এবং শিবগঞ্জ শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ, সহকারি কমিশন (ভূমি) আরিফা সুলতানা, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগম।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।
অনসুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলাসহ সকল ইউপি চেয়ারম্যানগণ।
আলোচনা শেষে উপজেলার ১৬জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা করে চেক তুলে দেন অতিথিগণ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা