বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে দেড় কোটি টাকা নিয়ে উধাও পিএফ এনজিও

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
নামে-বেনামে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে অস্তিত্বহীন এনজিও নামে সুদের ব্যবসার প্রতিষ্ঠান। এই এনজিওগুলো সমাজ সেবা, যুব, সমবায় ও জয়েন্টস্টকের নিবন্ধন নিয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরেটি (এমআরও)’র কোনো অনুমতি না থাকা সত্যেও তাদের ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এক সময়ের আস্থার প্রতীক এই এনজিওগলো জনগণের টাকা নিজ পকেটে নিয়ে উধাও ও লোপাট হয়ে যাচ্ছে পরিচালকরা। যেনো জনগণের টাকা আত্মসাৎ ও লোপাটের শীর্ষে পরিণত হয়েছে শিবগঞ্জের এই এনজিওগুলো।
এদিকে, গত দুই বছরের শিবগঞ্জ উপজেলা থেকে কোটি কোটি টাকা নিয়ে লোপাট হয়ে প্রায় ৮/১০ টি নামে-বেনামে এনজিও। তার মধ্যে রুপালী সমাজ উন্নয়ন সংস্থা, মার্সেল অরফানসবিডি ফাউন্ডেশন, কুসুম কলি পল্লী উন্নয়ন সোসাইটি, ফাইজা সমাজ উন্নয়ন সংস্থা, আল রাজী ও পিয়াস ডেভেলপমেন্ট সহ নাম করা এনজিও। এসময় এনজিওর পরিচালকগণ জনগণের কোটি কোটি টাকা নিজ পকেটে নিয়ে লোপাট হয়েছে। এমন অর্থ লোপাটের ঘটনা ঘটালেও কোনো কর্ণপাত করছেন না স্থানীয় প্রশাসন বলে অভিযোগ ভূক্তভোগী জনগণের।
অন্যদিকে, উপজেলা সমাজ সেবা ও যুব অধিদপ্তর বলছেন, আমাদের দপ্তর থেকে যাদের নিবন্ধন দেয়া হয়েছে, তারা শুধু সমাজের উন্নয়নের স্বেচ্ছাসেবী সংগঠন হয়ে কাজ করবে। তারা কোনো ঋণ কার্যক্রম করবে না এই মর্মে তাদের কাছ থেকে প্রত্যায়ন পত্র নেয়া হয়েছে।
এদিকে, পবিত্র ঈদ-উল ফিরতের ছুটিকে কাজে লাগিয়ে প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ)। সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন যার নিবন্ধন নং স.সে.অ. নবাব-৪৯৫/১৫ এই এনজিও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাটে প্রধান কার্যলয় করে ২০১৪ সাল থেকে অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসলেও হঠাৎ করে ঈদের ছুটিকে কাজে লাগিয়ে এই এনজিওটি পরিচালক বিনোদপুর ইউনিয়নের রসুনচর গ্রামের মে. আসদাক আলী মাস্টার ও শাখা ব্যবস্থাপন তাঁর ছেলে আশিক রাতের আধাঁরে অফিস গুটিয়ে লোপাট হয়েছেন। তা সরজমিনে পরিদর্শন করে জানা গেছে লোপাট হওয়ার দৃর্শ্য।
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাটের অবস্থিত ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ) এর কর্মীরা অভিযোগ করে এই প্রতিবেদককে জানায়, ঈদের আগে আমরা অফিস করেছি। কিন্তু ঈদের ছুটি দেয়ার পরপরই রাতের আধাঁরে আমাদের পরিচালক মে. আসদাক আলী মাস্টার ও শাখা ব্যবস্থাপন তাঁর ছেলে আশিক এই শাখা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা এবং অফিসের আসবাবপত্র নিয়ে উধাও হয়ে গেছে। যার কারণে আমাদের চরম বিপাকের মধ্যে পড়তে হয়েছে। আমরা এই বিপদ থেকে মুক্তি চাই।
কর্মীরা আরো জানান, পরিচালকের স্ত্রীকে বিষয়টি জানালে তাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি ধামকি দেয়। এমনকি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটি অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে কিস্তি আদায় বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারায় কর্মীরা মোবাইলে মালিকের সাথে কথা বললে মালিক কর্মীদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ হুমকি-ধামকি দেয় এমনকি মামলার হুমকি দেন।
এদিকে, এনজিওটির গ্রাহক আবু সায়েম, আলম, হারিজ, নজরুল, সোহবুল, নুরুল ও নাজমা সহ অনেকে অভিযোগ করে বলেন, আমরা অনেক কষ্ট করে এই এনজিওতে বিশ্বাস করে টাকা জমা রেখেছিলাম। কিন্তু ঈদের পর থেকে আর অফিস খুলেনি। পরে জানতে পারি পরিচালক মে. আসদাক মাস্টার ও শাখা ব্যবস্থাপন তাঁর ছেলে আশিক সব টাকা নিয়ে পালিয়ে গেছে। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তাদের বিচার চাই।
এব্যাপারে ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ) এনজিওর ব্যবস্থাপনা পরিচালক মো. আসদাক আলী মাস্টার সাথে মুঠোফোনে যোগাযোগে চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, ১৫ রশিয়া ফাউন্ডেশন (পিএফ) এনজিওটি আমাদের নিবন্ধিত। তাদের শুধু স্বেচ্ছাসেবা মূলক কাজের জন্য নিবন্ধন দেয়া হয়েছে। তারা কোন ঋণ কার্যক্রম চালাতে পারবে না। এই এনজিওটি উধাও হওয়ার বিষয়টি জানলাম মাত্র। অভিযোগ পেলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা