বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ৩২৮ কেজি পোনামাছ অবমুকরন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ৩২৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য অফিস আয়োজিত কালুপুর পাগলা নদীতে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, আমাদের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যার একটু জলাধার আছে, তাতে মাছ চাষ করেন। আজকে দেশে মাছের উৎপাদন দ্বিগুণ বেড়েছে। অবকাঠামো গত উন্নয়নে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি খাদ্য উৎপাদন, সবজি উৎপাদন, পুষ্টি বিকাশ ও মৎস্য চাষেও সেভাবে এগিয়ে যাচ্ছে। মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি। তিনি বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে অব্যাহত রাখা দরকার। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বই আমাদের দরকার। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, মৎস্য অধিদপ্তর  অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে। সে কারণে আজকে মৎস্য সম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। মানুষের স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপকভাবে একটা অবদান রাখছে। আমাদের অর্থনীতিতেও মাছ চাষ বিশাল অবদান রাখছে। তাই এই মৎস্য চাষকে আরো বেশি নিরাপদ করতে হবে। যারা মাছ উৎপাদন করছেন তারা খেয়াল রাখবেন, যেন মাছের খাবারটা নিরাপদ হয়। সকল চাষীকে নিরাপদ উপায়ে মাছ চাষের জন্যে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় পাগলা নদী ও রানীহাটি পুকুরে ১৩০ কেজি রুই, ৯৯ কেজি মৃগেল ও ৯৯ কেজি কাতলা পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা