মোঃ মাইনুল ইসলাম কে দাইপুখুরিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি, মোঃ ফরহাদ কে সাধারণ সম্পাদক করে,৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয় ও ৯০ দিনের মধ্যে উপজেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তোহিদুল ইসলাম পলাশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশিত পথে নতুন বাংলাদেশ গঠনের জন্য এই নির্বাচনে আমাদের বিজয়ের বিকল্প নেই। তাই শিবগঞ্জ উপজেলার সকল শ্রমিককে এক ছাতার নিচে থেকে পরিচালিত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। দাইপুখুরিয়া ইউনিয়ন শ্রমিক লীগকে ঢেলে সাজিয়ে এবার নির্বাচনমুখী একটি কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।