বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় রমজান আলী (৩২) নামে এক মোটার সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত রমজান আলী, সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিবের ছেলে।
রবিবার বিকাল পনে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ সড়কের মহারাজপুর ঘোড়াস্টান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান, মোটরসাইকেল আরোহী রমজান আলী। তিনি সৌদী প্রবাসী ছিলেন, চারমাস আগে দেশে এসেছিলেন, আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি শেষ করেছিলেন। এ সপ্তাহেই তিনি সৌদি যেতেন বলে তার স্বজনরা জানিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তাক্ষর করেছে। এ ঘটনায় ট্রাক আটক হলেও, চালক পলাতক।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা