বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ছুটির দিনে খাদ্য সহায়তা ও নগদ অর্থ নিয়ে হাজির ইউএনও আবুল হায়াত

শিবগঞ্জ প্রতিনিধিঃ রশুদ্দীন মিয়া, বয়স আনুমানিক ষাট, দীনমজুর। শারীরিক ভাবে অক্ষম ২ ছেলে। পরিবার পরিজন নিয়ে দুবেলা খাবার যোগাতে হিমসিম খেতে হয় তাকে। থাকেন রানীবাড়ি চাঁদপুর গ্রামে। অনেক কষ্টে দিন পার করছে তার পরিবার। শুধু তাই নয় এক ছেলে তামিমকে দুই বছর থেকে বাঁশের বেড়া দিয়ে তালাবদ্ধ করে আটকিয়ে  রাখা হয়। অন্য ছেলে অমিত ভারসাম্যহীন। খবর পেয়ে শনিবার ছুটির দিন খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  রানীবাড়ীগ্রামে ঘটনাটি ঘটে।
উপজেলার এই মানবিক কর্মকর্তাকে দেখে হুহু করে কেঁদে ফেলেন রশুদ্দীন মিয়ার স্ত্রী। ইউএনও অনুদান হিসেবে চাল, ডাল, তেল,  আলু, লবণ,  ছোলা, পেয়াজ ও নগদ অর্থ সহায়তা নিজেই পৌঁছে দেনন এই অসহায় ব্যক্তির বাসায়।
ইউএনও এর সহায়তা পেয়ে রশুদ্দীন মিয়ার স্ত্রী বলেন, আল্লাহ আপনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। যে মা এমন ছেলে গর্ভে ধারণ করেছে আল্লাহ যেন সেই মাকে ভালো রাখেন।
শুধুমাত্র রশুদ্দীন মিয়াই নন কয়েকদিন আগে  উপজেলা মনাকষা ইউনিয়নে বেলাত আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী অসহায় সবুজ আলির মুখে হাসি ফুটাতে এক মাসের খাদ্য সহায়তা  তুলে দিয়ে আসেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব খাদ্য সহায়তা পেয়ে খুঁশিতে ইউএনওকে জড়িয়ে ধরেন সবুজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত বলেন, আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা