বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা-নাজমুল হক

নাদিম হোসেন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ ( শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হক বুধবার সন্ধ্যায় উঠান বৈঠক শেষে গণসংযোগ করেছেন। এ সময় তিনি কানসাট মোড় ও আব্বাস বাজার আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন।

মোহাম্মদ নাজমুল হক বলেন , আমার সাথে এলাকার সর্বস্তরের জনগণের পাশাপাশি প্রতিটি সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। তাই এলাকার সমস্যাগুলো আমার নখদর্পণে। ভবিষ্যতে এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ, মাদক-সন্ত্রাস নির্মূল, গ্যাস ও পানি সংকট সমাধানে প্রত্যেক এলাকায় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সম্মিলিত হয়ে কাজ করব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। এ বার্তা দ্বারে দ্বারে পৌঁছানোর জন্যই গণসংযোগে নেমেছি। যাতে জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেন। আমি জনমানুষের বন্ধু, জনগণ নিয়েই আমার কাজ, জনসেবাই আমার মূল লক্ষ্য। কানসাট ইউনিয়নসহ শিবগঞ্জ উপজেলার মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে যাতে তাদের জন্য ভালো কিছু করতে পারি, সে জন্যই তাদের প্রতিনিধি হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি সবসময় এ এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকব।

এসময় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা, কানসাট ইউনিয়ন ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ, কানসাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ , ৭ নং আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা