বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে এএসআইর বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট গ্রামে এক স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে আল আলামিন মোল্লা (৪২) নামে এক এএসআইর বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা (নং ১২৫/২৩) দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম।
আসামি আলামিন পটুয়াখালির দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে ও বরিশালের মুলাদি থানায় কর্মরত রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানার এএসআই আলামিনের কাছে অভিযোগ জানাতে গেলে তার সাথে পরিচয় হয়। ওই ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় তার সাথে ফোন ও থানায় এনে যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন সময় কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে তৈরি করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজী সাজিয়ে কয়েকটি নীল কাগজে সই নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়। ওই রাত থেকে ২০২৩ সালের ২০ আগষ্ট পর্যন্ত এএসআই আলামিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালীন সময় ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে এএসআই আলামিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলে তিনি ফোন কেটে দেন এবং তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে এ বিষয়ে খুদে বার্তা দিয়ে তার মতামত জানতে চাইলেও কোন সাড়া পাওয়া যায়নি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা