বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

যারা স্বাধীনতা চাইনি তারাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে-আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  যারা স্বাধীনতা চাইনি তারাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে-আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম
“একটি কুচক্রী মহল যারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি যারা চাইনি এই বাংলাদেশের উন্নয়ন হোক, যারা চাইনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটুক  তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল “
৪৮ তম জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের আয়োজনে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ – ১  (শিবগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী,  শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ  নজরুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে খাবার  বিতরণ করা হয়।
অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান,  সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা,পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 অসহায়দের মাঝে খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা