বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বেপরোয়া ঘাতক ট্রাকের ধাক্কায় ০৩ বছরের শিশু নিহত আটক-১

বেপরোয়া ঘাতক ট্রাকের ধাক্কায় ০৩ বছরের শিশু নিহত আটক-১
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের সরকারের মোড়ে ঘাতক ট্রাকের ধাক্কায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৭ জুন ২০২৩ ইং তারিখ ২০:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা হতে চাঞ্চল্যকর চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ০৩ বছরের শিশু নিহতের ঘটনায় প্রধান আসামী এবং ঘাটত চালক মোঃ জহিরুল ইসলাম (২৬), পিতা-মোঃ আলেক মিয়া, সাং-সাদাপুর কাজিপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯০) চাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। ১৭ জুন ২০২৩ ইং তারিখ বিকেল ১৭০০ ঘটিকার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তদন্তে জানা যায়, শিশু আরাফাত ইজিবাইকে মায়ের সাথে হরিনগর নানার বাড়ী যায়। রাস্তা পারাপারের সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন দিক থেকে শিশুটিকে চাপা দিলে, পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়। তৎক্ষণাৎ ক্যাম্পের আভিজানিক দল উক্ত এলাকা থেকে ঘাতক ড্রাইভারের পালিয়ে যাওয়া সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজারের সরকারের মোড় এলাকা থেকে চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা