বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

কুরিয়ারে ৩ জেলা থেকে একই খরচে আম পরিবহনের প্রস্তাব

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ থেকে কুরিয়ার সার্ভিসে একই খরচে আম পরিবহনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই খরচে পরিবহনের বিষয়ে তিন জেলার জেলা প্রশাসক একমত হয়েছেন। এনিয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

 

প্রাথমিকভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলা থেকে ১০ টাকা কেজি দরে আম পরিবহনের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আম পরিবহন সংক্রান্ত মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান।

সভায় জেলা প্রশাসক আরও জানান, সড়কে আম পরিবহনে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না। এমনকি কুরিয়ার সার্ভিস বা অন্যান্য গাড়িতে আম পরিবহনে বেশি ভাড়া নেওয়া হলে বা সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করলে ভোক্তা সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, কুরিয়ার বা অন্যান্য গাড়িতে আম পাঠানোর সময় কেউ জেলা থেকে যাতে কোনো ধরনের অবৈধ কিছু পাঠাতে না পারে, তা নিশ্চিত করতে সব আম ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন। এছাড়া আম পরিবহন করা যানবহনে অবশ্যই একটি স্টিকার থাকবে, যাতে লেখা থাকবে, ‘আম পরিবহনকারী যান’। এছাড়া অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ আহমেদ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, আমচাষি ইসমাইল খান শামীম, কামরুল ইসলামসহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। গত বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। গত মৌসুমে আম উৎপাদন হয়েছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

২০২১ সালে জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ মেট্রিক টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লক্ষ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা