শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউপির দেবত্তর ১০.১৭ একর সরকারি সম্পত্তি উদ্ধার
আপডেট সময় :
বুধবার, ৩ মে, ২০২৩
/
২৫০
বার পঠিত
/
শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের দেবত্তর সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন। বুধবার দুপুর আড়ােইটার সময় শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের হোসেন অভিযানে নেতৃত্ব দেন। শিবগঞ্জ থানা পুলিশ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বর, গ্রাম পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের স্টাফ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযানের মাধ্যমে জানা যায়,ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং বাঁধের মাঝে অভিযান চালিয়ে ঘোড়াপাখিয়া দেবত্তর মৌজার ১নং খাস খতিয়ানের ১১৮৭ নং দাগের ১০.১৭ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
বিশালায়তনের সরকারি সম্পত্তি দীর্ঘদিন থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ভোগদখল করে আসছিল। আজ সম্পত্তির উপর সরকারি পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া হলো। এই সম্পত্তির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। জনস্বার্থে পরিচালিত অভিযান অব্যাহত রাখা হবে।