বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সোনামসজিদ সীমান্তে ৩১ পেট্রলবোমা উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩১টি পেট্রলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। রোববার দুপুরে ৫৯ বিজিবির পক্ষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সোনামসজিদ সীমান্তের বটতলা এলাকার একটি আমবাগান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে ৭০০ গজ ভেতরে বাংলাদেশের বটতলা আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারি সন্দেহে দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩১টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও বিস্ফোরক ব্যবহারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা