বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চকরিয়ায় মহাসড়কে যাত্রীবাহি বাস উল্টে খাদে : নিহত-১, আহত-৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে শারমিন আক্তার রিমা (২৩) নামে এক বাসযাত্রী নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অন্তত আরো ৫ যাত্রী।

বুধবার সকালের দিকে উপজেলার চকরিয়ায় লক্ষ্যারচর ইউনিয়নের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত শারমিন রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সুবুড্ডা ইউনিয়নের মীরেরবাগ এলাকার মো. রিয়াদের স্ত্রী।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস চকরিয়া কলেজ গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা একজন নারী যাত্রী নিহত হয়। বাসের সব যাত্রী কমবেশী আহত হয়। তবে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাৎক্ষিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায় নি। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়। দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে আইনগত প্রক্রিয়া মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা