বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম কে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সদস্য খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল আলম জেম শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসান এডু মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা মামুন আলী
বলেন, উদয়ন মোড় থেকে ইফতার কিনে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে মারধর করে। এ সময় চাকু দিয়ে কুপিয়ে জখম ও রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মনিরা সুলতানা বলেন, সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ও থানায় ভিড় করেছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। রাতে জেলা শহরে যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মিছিল করেন নেতাকর্মীরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা