বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে শেষমুহুর্তে জমে উঠছে ঈদের কেনাকাটা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ঈদুল ফিতরের আর মাত্র ৪ থেকে ৫ দিন বাকি। আর শেষমুহুর্তে বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা গেছে ক্রেতাদের আনাগোনা ।
সরেজমিনে উপজেলার শিবগঞ্জ পৌর মার্কেট, কানসাট বাজার, মনাকশা বাজার, ছত্রাজিতপুর বাজার, খাসেরহাট বাজারের বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। মার্কেটের দোকানগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রঙ ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। পছন্দ ও দরদামে মিলে গেলেই কিনে নিচ্ছেন ক্রেতারা । বিক্রেতারা জানিয়েছেন, বিশ রমজান পর্যন্ত বেচাকেনা খুব একটা জমে না উঠলেও ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। তবে দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধির ফলে ক্রেতারা ঈদ বাজারে এসে একটু চিন্তা ভাবনা করেই কেনাকাটা করছেন। অপরদিকে ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার সব ধরনের পোষাকের দাম অনেক বেশি । তাই নিজেদের জন্য কিছু না কিনলেও বাচ্চাদের জন্য বেশি দামে বাধ্য হয়েই ক্রয় করতে হচ্ছে। শিবগঞ্জ তাজ মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসেন হাসিবুল হাসান বাবু ও তার স্ত্রী। তিনি বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। ঈদের কেনাকাটা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। গত বছরের চেয়ে এবছর অনেক বেশি দামে কিনতে হচ্ছে সবকিছু। তিনি বলেন, মায়ের জন্য কাপড় কিনেছি। এখন বউ এর জন্য শাড়ী দেখছি। এদিকে মনাকশা বাজারে মির্জা সুপার মার্কেটে শান্তা নামে আরেক ক্রেতা বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি কিন্তু খুব অসুবিধা হচ্ছে। এক তো প্রচন্ড তাপদহ আবার মানুষের প্রচন্ড ভিড়। অন্যদিকে অতিরিক্ত দাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতো জামা-কাপড়ও সমান তালে দাম বেড়েছে। রোকেয়া সুপার মার্কেটে সুমনা সু স্টোর দোকানের মালিক মালেকুজ্জামান হাসান বলেন, সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে। এবছর বাচ্চাদের জুতা-সেন্ডেলবেশি বিক্রি হচ্ছে। তবে দেশি পণ্যর চেয়ে ইন্ডিয়ান ও চায়না পণ্যর চাহিদা বেশি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা