শিবগঞ্জে বিস্ফোরণ ও পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল
আপডেট সময় :
শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
/
২১৭
বার পঠিত
/
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের নারী কল্যাণ বিদ্যালয়ের সামনেররাস্তার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাস্তার কাজ করার সময় শ্রমিকের কোদালের কোপে একটি ককটেলবিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে আমবাগানে যাওয়ার মাটির রাস্তার কাজ করার সময় কোদলের কোপে একটি ককটেল বিস্ফোরিত হয়, আরও দুটি ককটেল দেখতে পাওয়াযায়, পুলিশকে খবর দিলে পুলিশ এসে ককটেল দুটি উদ্ধার করে।শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদজানান, শ্যামপুর ইউনিয়নে পরিতক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।