বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপিত !

 মোহাঃ শরিফুল ইসলাম,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় মাহে রমজানের কারনে নানা আয়োজনের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আকারে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে রবিবার সুর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং শহীদ বেদীতে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে বাংলাদেশ পুলিশ,আনসার ও ভিডিপি সদস্য ও ফায়ার সার্ভিসের কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটার সময় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ -১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহা: জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহা: আরিফুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মান্নানসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু। আলোচনায় বক্তরা উন্নয়নমুলক কাজের এবং মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মানিত করার জন্য শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শেষে প্রায় সাতশত জন মুক্তিযোদ্ধাকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা