বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জের মুসলিমপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিতার সামনে প্রান গেল ছেলের

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিতার সামনে ছেলের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে পিতা।শুক্রবার (১৭ মার্চ)সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন(২৪) ও আহত জাহির উদ্দিন(৫৮)।

আহত জাহির উদ্দিন জানান, শুক্রবার বিকালে তিনি ও তার ছেলে মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফিরার পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সরাসরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ছেলে আলিম উদ্দিন নিহত হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা