বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ভূয়া এনজিও’র মূলহোতা সহ আটক-৪

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমান অর্থ আত্মাসাৎকারী প্রতারক চক্রের সদস্য ভূয়া এনজিও পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার মুলহোতা সহ ৪জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর (দোভাগী) বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুরের মৃত নেস মোহাম্মদ বিশ্বাসের ছেলে এনজিও’র মূলহোতা ও পরিচালক মোঃ হাসানুজ্জামান জেন্টু(৪০), শিবগঞ্জ উপজেলার চরকানছিড়া ডাক্তার পাড়ার মোঃ আয়নাল হকের ছেলে ও এনজিও’র মাঠকর্মী মোঃ শহিদুল ইসলাম (২৮), নামোজগন্নাথপুর দোকাঠা গ্রামের মৃত আলহাজ আব্দুস সাত্তারের ছেলে মোঃ সাইরন কেথা (৪৫) ও নামোজগন্নাথপুরের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ বদিউর রহমান (২৭)।
রবিবার রাতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর (দোভাগী) বাজারস্থ জনৈক মোঃ আবু তাহের কাফি মাস্টার এর টিনসেড বিল্ডিং এর পশ্চিম পাশের ঘরে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে অভিযান চালিয়ে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থায় মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সহ মোঃ হাসানুজ্জামান জেন্টু (৪০), মোঃ শহিদুল ইসলাম (২৮) (মাঠকর্মী), মোঃ সাইরন কেথা (৪৫) (মাঠকর্মী) ও মোঃ বদিউর রহমান (২৭) (মাঠকর্মী) কে ভ‚য়া পাশ বই ৫টি, ৯টি লোন রেজিষ্টার, ৪টি মোবাইল ফোন ও ৬টি সীমকার্ড সহ তাদের আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

 

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা