বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের  আয়োজনে সোমবার সকাল ১০টায় একটি র‌্যালী শিবগঞ্জ ডাক বাংলোর সামন থেকে  বের হয়ে শিবগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ শেষে ডাক বাংলো চত্বরে এসে শেষ হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।গৌড় প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার  সোহানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন দেশের উন্নয়নে অতীতে সাংবাদিকরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও দেশের সরকারের ভাবমূর্তি উজ্জল করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন গৌড় প্রেসক্লাবের উন্নয়নের জন্য আমি ও শিবগঞ্জের সকল জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী আছি এবং থাকবো।সভায় বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি  জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে  শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন এবং তা প্রচারের জন্য  গৌড়  ক্লাবের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, থানা আওয়ামীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, থানা আওয়ামীলী যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক নাদিম হোসেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদাদাতা সফিকুল ইসলাম প্রমুখ।আলোচনা শেষে কেক কাটা হয় এবং সুধী জনের মাঝে ক্রেস্ট উপহার দেয়া হয়।  সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা