নিজিস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে উপজেলা প্রেসক্লাবের ডাকবাংলোস্থ নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়। ১৪ ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী সকাল ১০ টা থেকে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত নমিনেশন ফর্ম উত্তোলন, ১০ টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে নমিনেশন ফর্ম জমা, ১১ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত প্রত্যাহার, ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ এবং দুপুর ১২ টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করার কথা থাকলেও কার্যনির্বাহী কমিটির ৯ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে দৈনিক খোলা কাগজ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাঃ মামুন উর রশিদ, সাধারন সম্পাদক পদে বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহা.শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানব কন্ঠ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আল আমিন নির্বাচিত হন। এছাড়া সহ সভাপতি পদে বিজয় নিউজ বাংলাদেশ এর সম্পাদক এম রফিকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক পদে দৈনিক দূর্নিতীর আখড়া পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি এইচ এম সারওয়ার রফিক, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রফুল্ল কুমার রবিদাস, নির্বাহী সদস্য পদে যথাক্রমে মো.তোহিদুল আলম টিয়া (দৈনিক রাজশাহি) এবং মো.জিয়াউল হক (দৈনিক গনমুক্তি) নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী দৈনিক ইত্তেফাক পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি,সিনিয়র সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা মোঃ তসলিম উদ্দিন এই ফলাফল ঘোষনা করেন।