বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্কাউটের আয়োজনে কানসাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম সারওয়ার মুর্শেদ প্রমূখ। উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাফর সাদিক, কাব লিডার আবদুর রকিব ও প্রধান শিক্ষক শওকত হামিদ ডলারসহ অন্যরা। আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা