বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

রাজশাহী প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

রাজশাহী প্রতিনিধিঃরাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বাদ আসর নগরীর হযরত শাহ মখদুম রূপোষ (রহঃ) মাজার মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান। অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব মো. টিটো, সদস্য জামিল হোসেন জনি, আব্দুল হাকিম রাজা, মো. রাজন, হারুনুর রশিদ হারুন, আরিফুল ইসলাম, বিএমএসএস‘র সভাপতি মো. জুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাজারের খাদেম হাফেজ জহুরুল ইসলাম।
উল্লেখ্য, ফলোআপ চিকিৎসা নিতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান রবিবার (৮ জানুয়ারি) সকালে ভারতের কলকাতার উদ্দেশে রওনা দেবেন। সম্প্রতি তিনি ভারতে চিকিৎসা নিয়ে আসলেও শারীরিক অবস্থা জটিল হওয়ায় আবারও তাকে কলকাতায় যেতে হচ্ছে। সুস্থতা ও নিরাপদ যাত্রার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক সাইদুর রহমান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা