বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিশেষ কৃতিত্বের জন্য চারজনকে উপজেলা প্রশাসনের সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় পৃথক পৃথক কৃতিত্বের জন্য চারজনকে সম্মাননা প্রধান করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। ২ জানুয়ারী সোমবার সকালে উপজেলা চত্বরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে ত্রিশ বছর যাবত বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপজেলার মনাকশা ইউনিয়নের তারাপুর গ্রামের আব্দুর রশিদ মাষ্টারকে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ তৈরির কাজে দুই লক্ষ টাকা, শাহাবাজপুর ইউনিয়নের হাতের দশটি আঙ্গুল না থাকা প্রতিবন্ধী জিহাদ হাসানকে সম্মাননা ক্রেস্ট ও নটরডেম কলেজে ভর্তির জন্য বিশ হাজার টাকা, দাইপুকুরিয়া ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা যে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা উপার্জন করার জন্য ক্রেস্ট ও দশ হাজার টাকা এবং কানসাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডকে শতভাগ প্রতিবন্ধী ও বিধবা ভাতার জন্য ৬ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মেসবাহুল হককে ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজর“ল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা