বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

কক্সবাজারে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ করছে নারী ভূমিদস্যু চক্র !

কক্সবাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। পৌরসভা এলাকার ডলফিন মোড়ে বিটিসিএল টাওয়ারের পাশে অবৈধ এ বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান থাকলেও প্রভাবশালী চক্রের ভয়ে নিশ্চুপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাংবাদিক ইফতেখারুল করিম চৌধুরী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরকে লিখিতভাবে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। বরং ভূমিদস্যু চক্র উল্টো ওই অভিযোগকারীকে নানাভাবে হুমকি ধমকি প্রদান করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,চকরিয়া উপজেলার পহরচাঁদা গ্রামের বার্মাইয়া কামাল হোসেনের মেয়ে ছামিরা জান্নাত ছুমি লন্ডন প্রবাসী ডা. অহিদুর রহমান ও সানাউল্লাহ নামে এক ব্যক্তির সহযোগিতায় বেআইনীভাবে দখল করেছেন সরকারি খাস খতিয়ানভুক্ত জমি।এরপর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন। ভূমিদস্যু চক্রের এ অপরাধ কর্মকান্ড যেন কারও দৃষ্টিগোচর না হয় সেজন্য নির্মাণাধীন ভবনের চারপাশ বিশেষ পন্থায় ঢেকে ফেলা হয়েছে। এরপর রাতের আঁধারে বিপুল সংখ্যক শ্রমিকের সহযোগিতায় অবৈধ ভবন নির্মাণ কাজ পরিচালনা করছে তারা। নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরিকল্পিতভাবে এভাবে ভবন নির্মাণ কাজ পরিচালনা করায় যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাদের এ ধরণের কর্মকান্ডের কারণে একদিকে বেহাত হচ্ছে সরকারি জমি,অপরদিকে এ ধরনের জবর দখল কাজে উৎসাহ পাচ্ছে অন্যরা।
এ বিষয়ে অভিযোগকারী সাংবাদিক ইফতেখারুল করিম চৌধুরী আক্ষেপ করে বলেন, গত অক্টোবর মাসে সরকারি জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও তারা অজ্ঞাত কারণে নিশ্চুপ হয়ে আছে। সচেতন নাগরিক হিসেবে অভিযোগ করার কারণে এখন নানাভাবে হুমকি দিচ্ছে ভূমিদস্যুরা।
অভিযোগের বিষয়ে ছামিরা জান্নাত ছুমি বলেন, ক্ষমতা আছে বলেই শহরের বুকে বহুতল ভবন নির্মাণ করতে পারছেন তিনি। সবাইকে ‘বুকিং’ করা আছে বলেও দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল কেউ কোন বক্তব্য দিতে রাজি হয়নি ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা