বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে আবাবা ভূয়া মোবাইল এ্যাপের মাধ্যমে ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভাধীন শেখ টোলা হতে ভূয়া মোবাইল এ্যাপ আবাবা এর মাধ্যমে গ্রাহকের ০৬ কোটি আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য ১। মোঃ সানাউল ইসলাম (৪০) (মূলহোতা২। মোঃ সাইফুদ্দিন (৬০), ৩। মোছাঃ রুলি আরা বেগম (৫৮),কে আটক করে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প ।
আটককৃর্ত ব্যক্তিরা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পৌরসভাধীন শেখ টোলা গ্রামের সাইফুদ্দিনের ছেলে সানাউল ইসলাম(৪০) মূলহোতা,মৃত্যঃ মোকছেদ আলীর ছেলে সাইফুদ্দিন (৬০) এবং মৃত্যঃ জাবেদ আলীর মেয়ে রুলি বেগম(৫৮)।

র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প রবিবার সকাল ১১.০০ ঘটিকায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের শেখটোলা গ্রামস্থ ধৃত ২নং আসামী মোঃ সাইফুদ্দিন (৬০) এর বসত বাড়ির ভিতর হতে ভূয়া মোবাইল এ্যাপ আবাবা এর মাধ্যমে গ্রাহকের ০৬ কোটি আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য ১। মোঃ সানাউল ইসলাম (৪০) (মূলহোতা) পিতা-মোঃ সাইফুদ্দিন, মাতা-মোছাঃ রুলি আরা, ২। মোঃ সাইফুদ্দিন (৬০), পিতা-মৃত মোকছেদ আলী শেখ, মাতা-মৃত চানু বেগম, ৩। মোছাঃ রুলি আরা বেগম (৫৮), পিতা-মৃত জাবেদ আলী, সর্ব সাং-শেখ টোলা (জোত বিনোদ), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনববাগঞ্জ’দের ১। প্রতারনায় ব্যবহৃত মোবাইল ফোন-০১টি, ২। টেলিগ্রাম গ্রæপের স্ক্রিন শট-৫০ পাতা, ৩। আবাবা মোবাইল এ্যাপ স্ক্রিনশট-১০ পাতা, ৪। আবাবা কোম্পানীর লোগো সম্বলিত গেঞ্জি-০২টি সহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামীরা একটি সক্সঘবদ্ধ প্রতারনা চক্রের সদস্য। প্রতারণার মাধ্যমে ১০০০ গ্রাহকদের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানা যায়। বিখ্যাত অনলাইন অ্যাপ আলিবাবা এর শাখা কোম্পানি আবাবা নামে একটি ভুয়া অ্যাপ এর মাধ্যমে চক্রটি সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল। এ চক্রের একটি গ্রæপ কম্বোডিয়াতে অবস্থান করে এবং চক্রের বাকি সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থান করে আসছিল। ওয়েববসাইটটিতে বিভিন্ন প্রোডাক্টে রিভিউ দিয়ে টাকা আয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

ঝিনাইদহ জেলায় সাদৃশ একটি অভিযানের মাধ্যমে উক্ত চক্রের সম্পর্কে জানা যায়। অতঃপর বহু ভুক্তভোগীর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোম্পানির অপারেশন দল ছায়া তদন্ত শুরু করে। উল্লেখ্য, ঝিনাইদহ জেলার অভিযানের পলাতক আসামী সোহাগ, বর্তমান অভিযানে আটকৃত আসামিদের আত্মীয়। এ তথ্যের দ্বারা ভুক্তভোগীদের অভিযোগ সম্পূর্ণ সত্য প্রমাণিত হয় এবং আনুষাঙ্গিক আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলে অত্র কোম্পানির একটি আভিযানিক দল প্রতারক চক্রের মূল হোতা সহ মোট তিন জনকে বিপুল পরিমাণ আলামত সহ আটক করে। উক্ত অভিযানে এলাকার জনসাধারণ সন্তুষ্টি প্রকাশ এবং আটককৃতদের যথার্থ শাস্তির দাবি করেছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা