বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া এনজিও দমনে র‍্যাবের  প্রশংসনীয় ভূমিকা

ক্ষুদ্রঋণ কার্যক্রমের নামে ভরে গেছে শিবগঞ্জ, গোমাস্তাপুর,ভোলাহাট,নাচোলসহ  চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলা।  সমাজসেবা, সমবায় ও যুব উন্নয়ন এমনকি জয়েন্ট স্টক থেকে নিবন্ধন নিয়ে ভুইফোড়ের মত এনজিও খুলে ক্ষুদ্রঋণের নামে চলছে সুদের রমরমা কারবার। নিবন্ধন নেই এমন অনেক সংস্থাও চালিয়ে যাচ্ছে সুদের ব্যবসা।এমনকি অনেকে-ই  নিবন্ধনের জন্য আবেদন করে চালিয়ে যাচ্ছে এনজিওর কার্যক্রম। বেশির ভাগই গজিয়ে উঠেছে সমবায়, সমাজসেবা, যুব উন্নয়ন ও জয়েন্ট স্টক এর নিবন্ধন নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সঞ্চয় ও মেয়াদি আমানত সংগ্রহ করে এক পর্যায়ে জনগনের কোটি কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা দিচ্ছে এসব ভূয়া এনজিও।

তবে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের বেশ  কয়েকটি অভিযানের ফলে এসব অবৈধ  ভূয়া এনজিও নিধনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ।  গেল  (২২ সেপ্টেম্বর ২০২২) দেশ বন্ধু ও যমুনা এনজিওর প্রতিষ্ঠাতাসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে , ( ১৭ অক্টোবর ২০২২) জোনাকী কল্যাণ সমিতির প্রতারক চক্রের ৪ সদস্যকে ,

( ৯ নভেম্বর ২০২২) সূচনা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের  ভুয়া এনজিওর মালিকসহ ৫ জনকে,  ( ২৪ নভেম্বর ২০২২) প্রগ্রেসিভ স্টার (পি.এস.এস) নামে ভুয়া এনজিও খুলে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাসহ ৬ জনকে এবং ( ৭ ডিসেম্বর ২০২২ )  আঞ্চলিক উন্নয়ন সংস্থা ( আউস) এর অফিসে অভিযান চালিয়ে সাধারণ মানুষের জমাকৃত ৬০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৬ সদস্যকে , সব মিলিয়ে ৫ টি ভূয়া এনজিও র মালিকসহ মোট ২৬ জন কে আটক করে র‍্যাব ।

একদিক থেকে  ভূয়া এনজিও নিধন হলেও অন্যদিক থেকে নতুন নতুন ভূয়া এনজিওর আবির্ভাব ঘটে চলছে।  আটক হওয়া এসব অবৈধ ভূয়া এনজিওর কর্মকর্তা  ও মালিকদের  সহজে-ই জামিনে মুক্তির কারণ কে গভীর হতাসার চোখে দেখছেন সচেতন মহল।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে পরিমানে অবৈধ ভূয়া এনজিও রয়েছে তা প্রতিদিন অভিযান পরিচালনা করেও ৫/৬ মাসে শেষ হবে কি না ?  সন্দেহ রয়েছে।  এসব  অবৈধ ভূয়া এনজিওর বিরুদ্ধে অভিযান চলমান থাকলে ও মাসে মাত্র কয়েকটি অভিযান পরিচালনা করে থাকে র‍্যাব ।

তবে উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি , নির্দেশনা কামানার মাধ্যমে অভিযানেরর সংখ্যা বৃদ্ধি করে স্বতঃস্ফূর্তভাবে অভিযান পরিচালনা করার জন্য বিশেষ অনুরোধ  জানান চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসির সচেতন মহল। র‍্যাব এর ধারাবাহিক অভিযানে এসব অবৈধ ভূয়া এনজিও নিধন  করা সম্ভব বলে বিশ্বাস করেন তারা । এমন উদ্যোগের ফলে দেউলিয়া হতে মুক্তি মিলবে অসংখ্য  সাধারণ দিন মজুর , শ্রমিকসহ সাধারণ মানুষ ।

র‍্যাব এর অভিযান অব্যাহত থাকার পর ও দেদার এ সুদ বাণিজ্য চালিয়ে যাচ্ছে, মা ও শিশু কল্যাণ সংস্থা ,রংধনু সার্ভিস ডেভেলপমেন্ট লিঃ,সোনার বাংলা সামাজিক উন্নয়ন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, বন্ধুসততা বিজনেস লিঃ,শিবগঞ্জপল্লী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ( শিউফা), প্রগতি আর্থ সামাজিক উন্নয়ন সমবায় সমিতি লিঃ,উষা, সেতু যুব উন্নয়ন সংস্থা, সন্ধান ম্যানেজমেন্ট  ডেভেলপমেন্ট লিঃ, জনকল্যাণ ডেভেলপমেন্ট লিঃ,দূর্বা মানবিক উন্নয়ন সংস্থা , বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন ( বিসিফ )  , অগ্রগতি সমাজ উন্নয়ন সোসাইটি , পালস্, গ্লীনকো ফাউন্ডেশন বাংলাদেশ,  উত্তরবঙ্গ ম্যানেজমেন্ট লিমিটেড, ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( ভি.ডি.এফ), দিগন্তের আলো ডেভেলপমেন্ট লিমিটেড, সাজিদ সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিঃ  সহ নাম নাজানা সাইনবোর্ড বিহীন  শত শত অবৈধ  এনজি । এমন কি এম আর এ ( মাইক্রোক্রেডিট অথরিটি )  সনদপ্রাপ্ত যেসব এনজিওর চাঁপাইনবাবগঞ্জ জেলায় কার্যক্রম করার অনুমোদন নেই সেসব প্রতিষ্ঠান ও নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে অবৈধ ক্ষুদ্র ঋণ কার্যক্রম ।

এসব অবৈধ এনজিওর গুলোর সম্পর্কে   সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব – ৫ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখনো অসংখ্য এনজিও রয়েছে যারা সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করছে। এসব অবৈধ ভূয়া এনজিওর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অভিযান  চলমান থাকবে।

এছাড়াও তিনি জেলাবাসিকে এসব অবৈধ ভূয়া এনজিওর সাথে  আর্থিক  লেনদেন করা থেকে সতর্কতা অবলম্বনসহ বিরত থাকার আহবান জানান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা