বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও থ্রি হুইলার চালিত মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত ও আহত হয়েছে আরও ৭ যাত্রী। সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালপাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। এদের মধ্যে অজ্ঞাতনামা এক বৃদ্ধ যাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন। বাকিদেরকে জেলা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান বলেন,সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আট জন আহত হয়েছে, নিহত নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বাকিরা জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা