বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে এক রাতে তিন ভাই-বোনের মৃত্যু

খাটিয়ায় মরদেহ রেখে জানাজার অপেক্ষায় আত্মীয়-স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একে একে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলা শেখটোলা এলাকায় নিজ নিজ বসত বাড়িতে তাদের মৃত্যু হয়।

জানাজা শেষে শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল ৮ টায় বোনের ও বিকেলে দুই ভাইয়ের একসঙ্গে দাফন হয়।

মৃত তিনজন হলেন- উপজেলার শেখটোলা এলাকার মৃত সুরাত শেখ আলীর ছেলে শাহজাদা (৫৫), আব্দুস সামাদ (৭৫) ও তার খালাত বোন একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তারা। হঠাৎ রাত ৮টার দিকে মারা যান শাহজাদা। এ খবর শুনে দিনগত রাত ৩টার দিতে তার ভাই আব্দুস সালামও চলে যান। একই রাতে মারা যান তার খালাত বোন। সবার বাড়ি পাশাপাশি। এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তাদের স্বজন আব্দুর রব বলেন, ‘বোনটার সকালেই দাফন করেছি। এখন দুই ভাইকে একসঙ্গে দাফনের প্রস্তুতি নিচ্ছি। এভাবে সবাই একসঙ্গে চলে যাবে কোনদিনও ভাবতে পারিনি।’

স্থানীয় বাসিন্দা আব্দুর রাকিব বলেন, ‘তিনজনই শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে একসঙ্গে মারা যাবেন কেউ ভাবতে পারেন। সকালে একজনের দাফন করে এসেছি। এখন দুই ভাইয়ের দাফন করতে যাচ্ছি।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী জাগো নিউজকে বলেন, বিকেলে দুই ভাইয়ের দাফন হলো। আর সকালে দাফন হয়েছে তার খালাত বোনের। তারা সবাই অসুস্থ হয়ে মারা গেছেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা