চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব -৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৯ নভেম্বর ২০২২ ইং তারিখ ১৮:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর বাস স্ট্যান্ড এর গোমস্তাপুর ইসলামীয়া হাসপাতাল এর সামনে থেকে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে সামরিক বাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারনা করে টাকা আদায় করায় প্রতারনা চক্রের মূলহোতা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার –লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে ১। মোঃমুনিরুল ইসলাম (৫৭) কে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক (স্টোর কিপার) পদে ভর্তির ভূয়া নিয়োগপত্র ০১ (এক) কপি, (খ) মোবাইল ফোন-০১(এক)টি, (গ) সীমকার্ড ০১ (এক) টি, (ঘ) ব্লাংক চেক-০১(এক)টি, (ঙ) ভূয়া সীল – ০৩(তিন)টি, এবং (চ) ষ্ট্যাম্প প্যাড-০১(এক)টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে চাকুরীর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল। একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত একজন প্রতারক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে ভূক্তভোগীকে ভূয়া এপয়েন্টমেন্ট লেটার দিয়ে তার কাছ হতে বারো লক্ষ টাকা হাতিয়ে নেন। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।