বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

নাচোলে চোর সন্দেহে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শুকুদ্দি (৫৩), তিনি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে আম চুরি করতে আসে শুকুদ্দি। পরে বাগানের পাহারায় থাকা লোকজন আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বুধবার সকালে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে। এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। অভিযুক্তদের আটকের ব্যাপারে ওসি আরও জানান, যারা চোর সন্দেহে বৃদ্ধকে ধরেছে এবং মারধর করেছে তাদেরকেই জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা