বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে জেলার ৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার মোতাওয়াক্কিল জানান, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন তাসলিমা খাতুন। তিনি ১৫৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কাজলেমা পেয়েছেন ৩৫ ভোট। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবিহা শবনম কেয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী শামিমা জাহান সারা পেয়েছেন ১৪৮ ভোট।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ১ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল ১২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ৭২ ভোট। নাচোল উপজেলা ২ নম্বর ওয়ার্ডে তারিকুজ জামান সুমন ৪৮ ভোট পেয়ে বেসরকারী সদস্য নির্বাচিত হন। তাঁর নিকট প্রতিদ্বন্দী টিউবওয়েলের প্রার্থী আনারুল ইসলাম পেয়েছেন ১৯ ভোট।

গোমস্তাপুর উপজেলা ৩ নম্বর ওয়ার্ডে কবির আহম্মেদ খান ৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোকসেদুর রহমান ৪৩ ভোট। ভোলাহাট উপজেলা ৪ নম্বর ওয়ার্ডে হোসনে আরা ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উম্মে নুরহাজান নিশি পেয়েছেন ১৬ জন।

শিবগঞ্জ উপজেলা ৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম ১১৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৯১ ভোট।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা