বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন শাহিদা খাতুন (রেখা)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন সংরক্ষিত ২ আসনের নারী সদস্য পদপ্রার্থী শাহিদা খাতুন রেখা। শনিবার সকালে নারী সদস্য পদপ্রার্থী শাহিদা খাতুন রেখার ব্যানারে শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এতে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত নির্বাচনে আমি অংশ নিয়ে বিজয়ী হয়েছিলাম। কিন্তু এ নির্বাচনে অর্থ লেনদেনসহ বিভিন্ন অনিয়ম হচ্ছে। ফলে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, আমি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর সহ সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগ এর সহ সভাপতি পদে আছি । দলের মধ্যে কোন লবিং গ্রুপিংয়ে আমি বিশ্বাসী নয়। তাই জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক লবিং গ্রুপিং চলছে। যা মেনে নেয়া সম্ভব নয়। ফলে জেলা পরিষদের সংরক্ষিত ২ আসনের নারী সদস্য পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন বর্জন করছি। কারো প্ররোচনা বা উৎসাহে নয়, অনিয়ম ও লবিং গ্রুপিংয়ের কারণেই স্বেচ্ছায় নির্বাচন বর্জন করলাম। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা