বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ২ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধিঃ র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডল ও ২টি মোটরসাইকেল সহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়। আটককৃত যুবকদ্বয় হচ্ছে, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আড়ুয়া সোনারগাও গ্রামের মোঃ মহারাজ মীরের ছেলে মোঃ মাহাবুব রীম নয়ন(২৪) ও একই এলাকার মোঃ ইব্রাহিম হাওলাদারের ছেলে মোঃ হাসিব হাওলাদার (২২)। শনিবার গভীর রাতে র‌্যাব চাঁপাইবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর বাজারের উত্তম ফার্মেসীর সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪০বোতল ফেন্সিডিল, ২টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন ও ৩টি সীমকার্ডসহ যুবকদ্বয়কে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা