শিবগঞ্জে চেয়ারম্যান কাপ মিনি ক্রিকেট টূর্ণামেন্টের শুভ উদ্ধোধন
আপডেট সময় :
বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
/
২৩২
বার পঠিত
/
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুরাতন ব্রিজ সংলগ্ন সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহীদ মিয়ার) বাসার সামনের মাঠে বুধবার বিকালে সাবেক ভাইস চেয়ারম্যান শহিদ মিয়ার তত্ত্বাবধানে চেয়ারম্যান কাপ মেনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দরী শহিদ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হক হায়দরী মাহমুদ মিয়া, মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা সহ স্থানীয় ক্রিকেটপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় চকদৌলতপুর আব্দুল মান্নান ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ৬ ওভার ব্যাট করে ৩৭ রান করতে সমর্থ হয় এবং শিকারপুড় দক্ষিণ পাড়া ক্রিকেট দলকে ৩৮ রানের টার্গেট দেয়। শিকারপুর দক্ষিণ পাড়া ক্রিকেট দল ৪ উইকেট হারিয়ে ৬ ওভারে ১৪ রান করতে সমর্থ হয় এবং ২৪ রানে পরাজিত হয়। ৩২ টি টিম নিয়ে নক আউট ভিত্তিক এই টূর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে।
শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন,
খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে।এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলেন।