বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান  সৈয়দ নুরুল ইসলাম

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম।
রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হারুন-অর-রশীদ।
আগামী জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ নিয়ে সর্বত্রই জল্পনা-কল্পনা ছিল। অবশেষে সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
বাংলাদেশ পুলিশের অন্যান্য রেঞ্জের চেয়ে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে ১৩টি জেলা, ৯৮টি থানা ও ৪৩টি সার্কেল (দুটি থানা মিলে এক একটি সার্কেল)।
অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে তিনি ২০০১ সালে ২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
সৈয়দ নুরুল ইসলাম ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপারসহ পুলিশের একাধিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন তিনি।
সৈয়দ নুরুল ইসলামের জন্ম ১৯৭১ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার
শিবগঞ্জ পৌরসভার এলাকার জালমাছমারি গ্রামে। তার বাবা সৈয়দ কসিমুদ্দীন মিঞা এবং মা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান।
তিনি ১৯৮৬ সালে লালমনিরহাট চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ও ১৯৯৩ সালে এমএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এমএএস ডিগ্রি অর্জন করেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা