চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খড়কপুর থেকে তাজেমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী এলাকার কামরুজ্জামান এর ছেলে তাজেমুল ইসলাম (২৮)। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২১ অক্টোবর ২০২২ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন লাহাপুর খড়কপুর গ্রামস্থ লাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক মকিম পিতা-মৃত লোকমান আলী এর আমবাগানের সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ওয়ান শুটার গান-০২টি, (খ) গুলি-০১(এক) রাউন্ড, (গ) মোবাইল ফোন-০১টি এবং (ঘ) সীমকার্ড-০১টি সহ আসামী ১। মোঃ তাজেমুল ইসলাম (২৮), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-রানীবাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করার সময় র্যাবের অপারেশন টিম দ্বারা ধৃত হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।