শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে আড়াই কেজি জাটকা ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মনোহরপুর পদ্মা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ২৫ হাজার মিটার জাল ও আড়াই কেজি জাটকা জব্দ করা হয়। পরে প্রকাশ্যে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে জাটকা স্থানীয় ইয়াতিমদের মাঝে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, ক্ষেত্র সহকারী মাহিদুর রহমানসহ অন্যরা। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলছে ২৮ অক্টোবর পর্যন্ত।