জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে বাছাইয়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী “তোহিদুল আলম টিয় “ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন উপজেলা এনজিও ফোরাম। এ সময় উপস্থিত ছিলেনে,উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের ,সহ-সভাপতি সাইদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।