চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ছত্রাজপুর ইউনিয়নের মোহদীপুর ঈদগাহ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র উদ্যোগে ফ্রী ব্লাডগ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত । গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র পরিচালক আলমগীর জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ হিল বাকি (অ়ংকুর) । উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইসলামি একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, রানা ঔষুধ ঘর এর পরিচালক সাইফুল ইসলাম রানা , দিগন্ত রক্ত ফাউন্ডেশন সভাপতি মোঃ নুর আলম সবুজ, পথশিশু কল্যান ফাউন্ডেশনের জেলা শাখার সমন্বয়ক মোঃ পিয়ার হোসেন, সংগঠনের এডমিন মোস্তফা আলী সহ আরো অনেকে। গ্রপের প্রতিষ্ঠাতা বলেন, অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।