বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে দু:স্থ ও অসাহয় মহিলাদের সেবার মান অগ্রগামী

 শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিা: শিবগঞ্জে অসহায় ও দু:স্থ মহিলাদের আর্থ – সামাজিক উন্নয়ন, বাল্য বিয়ে রোধ,সহ বিভিন্ন স্তরে ব্যাপকহারে প্রসারের মাধ্যমে মহিলাদের সেবার মান বৃদ্ধি পেয়েছে। মহিলা বিষয়ক অফিস সুত্রে জানা গেছে গত ২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন ইউনিয়নের ২০২৯জন গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২১‘শ জন দরিদ্র মায়েদের জন্য তিন বছর মেয়াদী প্রতিমাসে ৮‘শ টাকা করে প্রদান করা হচ্ছে। শিবগঞ্জ পৌসভায় কর্মজীবি ল্যাকটেনিং মাদার সহায়তা তহবিলের অধীনে ৪৭৬ জন দরিদ্র কর্মজীবি মাকে তিন বছর মেয়াদী প্রতি মাসে ৮‘শ টাকা করে দেয়া হচ্ছে। অসহায় মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের অধীনে ফুড প্রসেসিং ও ও ফ্যাশন ডিজাইন ট্রেডে ২‘শ জন অসহায় ও দু:স্থ মহিলাদের তিন মাস মেয়াদে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তিন মাসে প্রতিজন ১২হাজার করে টাকা প্রদান করা হয়েছে। তাছাড়া এ প্রকল্প চলমান রয়েছে এবং অবিষ্যতে চলমান থাকবে। কিশোর কিশোরদীদের মনোসামাজিক বিকাশ সাধন ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্যে প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর –কিশোরী ক্লাব গড়ে তোলা হয়েছে।ফলে ৪৮০জন কিশোর- কিশোরী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত হতে পেরেছে। তাছাড়া নারী শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন সভা ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।এর ফলে গত এক বছরে শুধু মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে ৭টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ংক অফিসার মোসা: রহিমা রওনাক বলেন অসহায় ও দু:স্থ মহিলা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলার ১৫টি ইউনিয়নে ও ১ টি পৌরসভাতে অসহায় মহিলাদের সেবার মান দ্রুত এগিয়ে চলেছে।তাদর জীবনমান উন্নয়নের জন্য আমাদের সমস্ত প্রকল্প চলমান রয়েছে। আশা করি দ্রুত সময়ের মাধ্যমে শিবগঞ্জ উপজলতে অসহায় ও দু:স্থ মহিলা মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা