চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাট রাজবাড়ী কলেজ মোড় থেকে ১৫.৫ কেজি গাঁজাসহ রুবেল(৩১) নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প।আটককৃর্ত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির সাতরশিয়া গ্রামের নাজমুল হকের ছেলে রুবেল। র্যাব-৫ সোমবার একপ্রেস বিজ্ঞপ্তীতে জানান যে, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৫ আগস্ট ২০২২ ইং তারিখ ১৩:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন হাট রাজবাড়ী কলেজ মোড়স্থ রাজবাড়ী কলেজের মেইন গেইটের সামনে রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) গাঁজা-১৫.৫০০ (পনের কেজি পাঁচশত গ্রাম), (খ) মোবাইল ফোন-০৪(চার)টি এবং সীমকার্ড-০৭(সাত)টি সহ আসামী ১। মোঃ রুবেল ইসলাম (৩১), পিতা-পিতা-মোঃ নাজমুল হক, সাং-সাতরশিয়া, ডাকঘর-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।উল্লিখিত জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।