চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার বিকেলে বিএনপি দলীয় ২ নেতা নিহত ও পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশের সময় হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ১৭ জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীকে আটক করেছে পুলিশ ।
আটককৃতদের মধ্যে কানসাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি টমাস উদ্দিন, ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল আলীসহ ১৭ জন রয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরি জোবায়ের আহমদ জানান, পুলিশেরপক্ষ থেকে কর্তব্যরত পুলিশের উপর হামলার ঘটনায় ফুটেজ দেখে শনাক্ত করে রাতে বিএনপি’র ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে এই মামলায় ২৯ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হলো।
এর আগে পুলিশের দায়ের করা মামলায় ৩০ জনকে নামীয় এবং ৯০ থেকে ১শ জন কে অজ্ঞাত নামা আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে।