বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

রহনপুরে শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে রহনপুর বাজার বেগমকাচারী প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক মেয়র ও রহনপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি তারিক আহমেদ, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক সভাপতি মূসা মার্চেন্ট, সাবেক সভাপতি আফতাব উদ্দিন লালান, বর্তমান সহ-সভাপতি হাবিবুর রহমান হবি,ব্যবসায়ী নেতা জালাল উদ্দিন ও নজরুল ইসলাম প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন বদরুজ্জামান দোয়েল। সভায় অত্র সমিতির আয়-ব্যয় রিপোর্ট পেশ সহ আগামী নির্বাচন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা