শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে  নিহত-২ আমরা শান্তিপ্রিয় মানুষ তবে যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না – অধ্যাপক শাহজাহান মিঞা। শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী। শিবগঞ্জের কানসাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাইপুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ! খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি জামায়াত ইসলামীকে শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দাঁড়িপ্ল্লার প্রতীকের টাওয়ার অপসাারণ   বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- অধ্যাপক শাহজাহান মিঞা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান। ইসলামপ্রিয় রাজনৈতিক দল বিএনপি – অধ্যাপক শাহজাহান মিঞা

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাইপুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত !

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে। জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি। ইসলামকে ধংস করার জন্য জামায়াত যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন। তিনি বলেন জামায়াত বেহেশতকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে। ধানের শীষের দাইপুকুরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, শাহরিয়ার কামাল, শফিকুল ইসলামসহ অন্যরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭