শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে  নিহত-২ আমরা শান্তিপ্রিয় মানুষ তবে যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না – অধ্যাপক শাহজাহান মিঞা। শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী। শিবগঞ্জের কানসাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাইপুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ! খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি জামায়াত ইসলামীকে শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দাঁড়িপ্ল্লার প্রতীকের টাওয়ার অপসাারণ   বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- অধ্যাপক শাহজাহান মিঞা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান। ইসলামপ্রিয় রাজনৈতিক দল বিএনপি – অধ্যাপক শাহজাহান মিঞা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ আজ মঙ্গলবার বিকেলে সংসদীয় আসন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা বাজার প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় ৩০জন জামায়াতের কর্মী বিএনপিতে যোগদান করেন। নির্বাচনী পথসভার প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা ফুলের মালা দিয়ে তাদের বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্‌ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। এসময় তিনি জামায়াত থেকে সদ্য যোগদানকৃত ৩০ জন কর্মীকে অভিনন্দন জানান এবং আগামীতে দেশ গঠনে সকলকে বিএনপির পতাকাতলে আসার আহবান জানান। এসময় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, আম ফসলের সার্বিক উন্নয়ন করে, মাদক থেকে যুবক ও ছাত্রদের দূরে রাখতে উপজেলাব্যাপী খেলাধুলার পর্যাপ্ত সুযোগ তৈরি করাসহ শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা ও ধানের শীষে ভোট চান তিনি। ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক একে আসগার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন , শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, ধাইনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাইউম সফেদ ডাক্তার, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়াসহ শিবগঞ্জ উপজেলা ও ধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭